• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা , সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনী। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন, “এবার পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়নি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে দুষ্কৃতিকারীরা যেকোনো উৎসব বা জনসমাগমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ দ্রুত জানানো যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। বিশেষ করে সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে বিজিবি মূল দায়িত্ব পালন করবে, অন্যদিকে প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে।

উপদেষ্টা আরও বলেন, “পূজামণ্ডপের আশেপাশে কোনো অবৈধ মেলা, মদের আড্ডা বা গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না। তবে পূজা কমিটির অনুমতি সাপেক্ষে সীমিত পরিসরে কিছু দোকান থাকতে পারে।” তিনি আয়োজকদের অনুরোধ করে বলেন, অনেক সময় অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত মণ্ডপ তৈরি হয়। আগেভাগেই তালিকা দিয়ে দিতে হবে, যাতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা যায়।

সরকারি হিসেবে এ বছর সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা না আসায় সংখ্যা বেড়ে আনুমানিক ৩৩ হাজার হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা রেঞ্জে ৭ হাজার ১৩৬টি, চট্টগ্রাম রেঞ্জে ৪ হাজার ২৮৮টি, রাজশাহী রেঞ্জে ৩ হাজার ৪৬০টি, সিলেট রেঞ্জে ২ হাজার ৪৮০টি, খুলনা রেঞ্জে ৪ হাজার ৫৩৪টি, রংপুর রেঞ্জে ৫ হাজার ১৭৫টি, বরিশাল রেঞ্জে ১ হাজার ৬১৪টি এবং ময়মনসিংহ রেঞ্জে ১ হাজার ৫৯৯টি মণ্ডপ থাকবে।

প্রতিমা বিসর্জন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সবাইকে একই নির্দেশনা দিয়েছি। সন্ধ্যা ৭টার আগেই বিসর্জন শেষ করতে হবে।”

তিনি আশ্বস্ত করে বলেন, “এবারের পূজাকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে উদ্বেগ নেই। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হোক এবং সবাই নিরাপদ থাকুক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ