• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৪৭,,,

রিপোর্টার: / ১৭৬ পঠিত
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক আকার ধারণ করছে। মশাবাহিত এই রোগে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন।

এদিকে, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, ঢাকা বিভাগে ২৬৬ জন, বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রামে ৯৮ জন, রাজশাহীতে ৭০ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৫৯ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৭ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন, বরিশালে ৪০ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১৬ জন, ময়মনসিংহে ১২ জন, খুলনায় ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেটে ১ জন প্রাণ হারিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের এ সময়ে মশার প্রজনন বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই সবাইকে সচেতন থেকে মশা নিধন ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ