• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার: / ৯৮ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

শেখ হাসিনার ফেরত পাঠানোতে ভারতের নীরবতা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সংবাদ প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ভারতের কাছে শেখ হাসিনার ফেরত পাঠানোর অনুরোধ জানালেও এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা তাকে (শেখ হাসিনা) ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছি, কারণ তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু এ বিষয়ে ভারত থেকে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাইনি। দেখছি কী হয়। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগে।”

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী দেশে ফিরেছেন এবং বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়টি দুই-একদিন পিছিয়ে যেতে পারে বলে উল্লেখ করেন।

আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের আটক প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ নেই, কারণ তারা কোনো স্বীকৃত রাষ্ট্র নয়। তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

চারদিনের সফরে শুক্রবার সকালে রংপুরে পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা। সফরসূচি অনুযায়ী তিনি রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন এবং শনিবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ