• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা,,

রিপোর্টার: / ৮৯ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ন্যায়বিচার ও গণতন্ত্রের লড়াইয়ে তরুণদের নেতৃত্বের ঐতিহ্য তুলে ধরলেন আইন উপদেষ্টা

সংবাদ প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের ইতিহাসে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখনই তরুণরাই নেতৃত্ব দিয়েছে। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ষষ্ঠ জেসাপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার সকালে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা সেরা সেথলিকাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভ ডাওল্যান্ড, স্কুল অব ল-এর সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসেন, আইএলএসএ জাতীয় সমন্বয়কারী নূরান চৌধুরী, হার্থ বাংলাদেশের নির্বাহী পরিচালক পরব নাসের সিদ্দিক ও জেসাপ বাংলাদেশের জাতীয় প্রশাসক মাইমুনা সৈয়দ আহমেদ।

তরুণদের ভূমিকা প্রসঙ্গে ড. আসিফ বলেন, “মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে অগ্রণী ভূমিকা রেখেছে তা গর্বের বিষয়। তবে এটি নতুন কিছু নয়—তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনের প্রথম সারিতে থেকেছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এখন শুধু অধিকার রক্ষায় নয়, বরং আদালত ও আন্তর্জাতিক অঙ্গনেও ন্যায়বিচারের পক্ষে যুক্তি তুলে ধরতে সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকে তিনি আন্তর্জাতিক আইন শেখার প্রতি তরুণদের আগ্রহের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

জেসাপকে কেবল প্রতিযোগিতা নয়, বরং গবেষণা, লেখালেখি, যুক্তি উপস্থাপন ও দলীয় দক্ষতা গঠনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, কর্মশালা তরুণদের জ্ঞান ও দক্ষতাকে আরও দৃঢ় করবে।

জেসাপ বাংলাদেশ, আইএলএসএ, মার্কিন বিচার বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এবং হার্থ বাংলাদেশের সহযোগিতায় ‘মে ইট প্লিজ দ্য কোর্ট: দ্য কেস কনসার্নিং দ্য ক্রাফট অফ জেসাপ অ্যাডভোকেসি’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি শিক্ষার্থীদের জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার ১০ম বাংলাদেশ রাউন্ডের জন্য প্রস্তুত করতে আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ