• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকাটুলীতে সিএনজি চাপায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিটেকটিভ সার্জেন্ট নিহত, ওয়ারী থানায় মামলা,,, তিন দশকের অপেক্ষার অবসান: পটুয়াখালী–৪ আসনে ধানের শীষের জোয়ার,,,, কালীগঞ্জে নির্বাচনী অফিস দখল ঘিরে সংঘর্ষ, স্বতন্ত্র প্রার্থীর ৮ সমর্থক আহত,,, কুয়াকাটায় হোটেলে আটকে মোটরসাইকেল চালক নির্যাতন: এক মাসেও মামলা নয়, সংকটাপন্ন সাব্বির,,,,, বিজয় মিছিল নয়, খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মিলাদে পটুয়াখালী-৪’র নবনির্বাচিত এমপি,,, ঢাকা-৮ এ ধানের শীষের জয়: ৫ হাজার ৬৯৬ ভোটে এগিয়ে মির্জা আব্বাস,,,, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি: ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ এনসিপির,,,, শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ,,, রয়টার্সের বিশ্লেষণ: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান,,,

চট্টগ্রামে করোনাভাইরাসের আক্রান্ত পুলিশ সদস্যরা।

রিপোর্টার: / ৪৫৪ পঠিত
আপডেট: রবিবার, ১০ মে, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক ঃ শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে দৈনিক ক্রাইম বাংলাকে  এই তথ্য  জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামে ১২জন আর তিনজন নোয়াখালী জেলার।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন , আক্রান্ত রোগীদের ৬ জন পুলিশ সদস্য, দুজন এক পুলিশ পরিবারের সদস্য। এছাড়া বাকি দুজন নগরের ও অন্য দুজন সীতাকুণ্ডের বাসিন্দা।

এদিকে নগর পুলিশের গণমাধ্যম শাখা থেকেও তাদের ৬ সদস্যের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ক্রাইম বাংলা কে নিশ্চিত করা হয়েছে।

আক্রান্ত ৬ পুলিশ সদস্য হলেন- দামপাড়া পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, মনসুরাবাদ পুলিশ লাইন্সের একজন কনস্টেবল, সদরঘাট পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, ষোলশহর পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল, খুলশী থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ট্রাফিক বন্দর বিভাগের একজন সার্জেন্ট। বাকি দুজন ওই সার্জেন্টের পরিবারের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ