• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

১৭৭ এলাকায় করোনা ভাইরাস ছড়িয়েছে রাজধানীর।

রিপোর্টার: / ৩৯৬ পঠিত
আপডেট: সোমবার, ১১ মে, ২০২০

 দৈনিক ক্রাইম বাংলা ডেস্ক রাজধানীর প্রায় সব এলাকাতেই ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, ঢাকার ১৭৭টি এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অথচ ঠিক এক মাসে করোনা শনাক্ত এলাকার সংখ্যা ছিল ২৯টি।আইইডিসিআর বলছে, সোমবার (১১ মে) পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। এদের অর্ধেকই ঢাকা সিটির।তবে সবচেয়ে সংক্রমিত এলাকা হচ্ছে রাজারবাগ। আইডিসিআরের সর্বশেষ তালিকায় বলা হয়েছে- রাজারবাগে এ পর্যন্ত ২০২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এছাড়া যাত্রাবাড়ীতে ১৮৬ জন, মুগদায় ১৮০ জন, লালবাগে ১০৮ জন এবং কাকরাইলে ১৭৬ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।মহাখালীতে ১৬০ জন, মুহাম্মদপুরে ১৪৯ জন ও তেজগাঁওয়ে ১০৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তরায় ৮৩ জন ও বাবুবাজারে ৮২ জন শনাক্ত হয়েছেন।মগবাজারে শনাক্ত হয়েছেন ৭১ জন। শাহবাগে ৬৪ জন, ওয়ারীতে ৫২ জন, মিটফোর্ডে ৩৮ জন, মিরপুর-১৪ নম্বরে ৪০ জন, ধানমন্ডিতে ৬৩ জন, চকবাজারে ৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।বারিধারায় আটজন, বনানী ৩২ জন ও গুলশানে ৫৭ ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করেছে আইইডিসিআর জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ