• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নিউজল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে কিউইদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে মামুনুলরা।

নিউজিল্যান্ড পৌঁছার পর কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শিথিলতা এনেছে কিউই ক্রিকেট বোর্ড। এর আগের নিউজিল্যান্ড সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকতে হবে সাত দিন। যার তিন দিন পুরোপুরি ঘরবন্দি।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই তারা কোয়ারেন্টিনে আছেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলার পরই নিউজিল‍্যান্ডের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সফরে কোয়ারেন্টিনে শেষ হলে দুটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুটো অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।

খেলাধুলা ডেস্ক দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে।

বাংলাদেশের টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ