• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

দেশে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৮৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

গত কিছুদিন দেশে করোনা সংক্রমণ ও শনাক্তের হার কিছুটা কম থাকলেও তা আবার হু হু করে বাড়ছে। ২৪ ঘন্টার ব্যবধানে দেশে আরও বেড়েছে আরও করোনা শনাক্তের হার। গেল ২৪ ঘন্টায় দেশের ৮৫২টি ল্যাবে আন্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে দাঁড়াল।  সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতদিন নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ শতাংশের নিচে থাকলেও আজ তা ৩ শতাংশের উপরে উঠেছে। সবশেষ গত বছরের ৬ই অক্টোবর আজকের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। সেদিন ৭০৩ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানান হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় যুক্ত হওয়া চারজনের মধ্যে একজন পুরুষ এবং বাকি তিনজনই নারী। এ ছাড়া চারজনের মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং বাকি দু’জনের একজন রাজশাহী বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নতুন চারজনসহ এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্যানুযায়ী, নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। আর গতকাল একজনের মৃত্যু তথ্য নিশ্চিত করে অধিদপ্তর। অর্থাৎ ২৪ ঘন্টার ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দু’টির সংখ্যাই বৃদ্ধি পেয়েছে।

এদিকে, গেল ২৭ ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১২ জনই করোনার ভ্যাকসিন নেননি। আর বাকি ৫ জনের মধ্যে ২ জন ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ৩ জন দু’টি ডোজই সম্পন্ন করেন।

অন্যদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ৭ লাখ ৬ হাজার ৯৮৫ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬১ হাজার ৮৭৯ জনের। এ ছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ২২২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ