• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

ঘোড়াঘাটে বাহারি ইফতারি শোভা পাচ্ছে ভ্রাম্যমাণ দোকানে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মাহতাব উদ্দিন আল মাহমুদঃদিনাজপুরের ঘোড়াঘাটের হাট বাজার,বিভিন্ন সড়কের পার্শ্বে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। উপচে পড়া ভিড় ঠেলে হরেক রকমের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কিনছেন রোজাদাররা।
ইফতার বিক্রিকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার চাঞ্চল্যতায় এক অন্য রকম আবহের সৃষ্টি হয়।বিকেল থেকেই ক্রেতাদের অস্থায়ী এসব দোকান থেকে ইফতার কিনতে দেখা যায়।
১১ এপ্রিল সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার রাণীগঞ্জ বাজার, বলাহার,ডুগডুগি,পৌরসভার পুরাতন বাজার,গাইবান্ধা মোড়, আজাদ মোড়,চারমাথা বাস স্ট্যান্ড, হিলি স্ট্যান্ড, খিতাব মোড়,হিলি মোড়,ওসমানপুর বাজার সহ আশেপাশের সড়ক ঘুরে দেখা যায়, নানা পদের খাবারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দুপুরের আগে থেকে দোকানগুলোয় ইফতারের বিভিন্ন সামগ্রী তৈরি শুরু হয়। বিকেল থেকে শুরু হয় বেচা কেনা। চলে ইফতারের আগ পর্যন্ত।
বিশেষ আয়োজনের মধ্যে পৌরসভার আজাদমোড়ে নামক স্থানে ইফতারের জন্য তন্দুর রুটি, পরোটা ভেজিটেবল রোল, ডিম চপ, মুরগি চপ, মুরগি ফ্রাই,বীফ বিরানী,গ্রীল চিকেন,বোরহানি,লাচ্ছি,দই সহ বিভিন্ন খাবার সামগ্রী বিক্রি করতে দেখা যায়।
সাধারণ আইটেমের মধ্যে রয়েছে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সবজি চপ, হালিম,গুড়ের জিলাপি ,চিনির জিলাপি, বুট বুন্দা।
অস্থায়ী দোকানী মো.কবির বলেন, আমরা প্রথম রমজান থেকে ইফতারের বিভিন্ন সামগ্রী তৈরি করছি। প্রথম দিন থেকেই অনেক বেশি ক্রেতা পাচ্ছি। ভিড়ও বেড়েছে আগের তুলনায়। প্রত্যেক দিন যে পরিমাণ ইফতার সামগ্রী আমরা তৈরি করি তা দ্রুতই শেষ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ