• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

চীনে জন্মহার আরও কমছে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

শিক্ষাক্ষেত্রে খরচের পাশাপাশি সন্তান পালনের সামগ্রিক খরচ বেড়ে যাওয়ায় গত এক দশকে জন্মহার কমছিলো চীনে। তবে এ হার আরও কমিয়ে দেয় করোনা সংক্রমণ। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক প্রতিবেদনে জানানো হয়, করোনার কারণে জন্মহার আরও কমেছে। ওই প্রতিবেদনে বলা হয়, আর্থিক এবং সামাজিক দুইদিক থেকেই দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে চীন। সমীক্ষায় উঠে এসেছে, অধিকাংশ নারীই বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। আগের তুলনায় মাতৃত্ব গ্রহণ করার পরিকল্পনাও পিছিয়ে দিচ্ছেন অনেকে। তাছাড়া, কম বয়সিদের মধ্যে বড় শহরে গিয়ে থাকার প্রবণতা বাড়ছে। উচ্চশিক্ষা শেষ করতেই অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে তাদের। তার ওপর কাজের চাপ তো রয়েছে। ফলে বিয়ে এবং সন্তান নেওয়ার মতো বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হচ্ছে ভেবে চিন্তে।  বিশেষজ্ঞদের একাংশের মতে, চীনের কড়া জিরো-কোভিড নীতিও দম্পতিদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে কমিয়ে দিয়েছে। এমনকি বিয়ের আয়োজনের ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়েছে। চীনে কোনো দম্পতি একটির বেশি সন্তান নিতে পারবে না বলে যে নীতি ছিল-ইতিমধ্যে তার অবসান ঘটানো হয়েছে। ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ওই নীতি নেওয়া হয়েছিল। এ নীতি লঙ্ঘন করলে জরিমানা, চাকরি হারানো এমনকি কিছু ক্ষেত্রে জোরপূর্বক গর্ভপাতও হতে পারতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ