• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ, জন্মদিন সাংবাদিক রাশেদ কাঞ্চনের/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৬১৯ পঠিত
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ক্রাইম বাংলা ডেক্স  বাংলাদেশের স্যাটেলাইট টেলিভশনের যাত্রার শুরুর দিন থেকে আজ পর্যন্ত সংবাদ রিপোর্টিং এবং সংবাদ উপস্থাপনায় কোটি কোটি দর্শকের কাছে সুপরিচিত, জনপ্রিয় এবং টেলিভশন পর্দার আইকন হিসেবে পরিচিত রাশেদ কাঞ্চন। তিনি আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। এই বিশেষ দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত রাশেদ কাঞ্চন।

সংবাদ পরিবেশনায় আধুনিকতার মিশেলে বৈচিত্র আনার কারণেই ব্যাপক দর্শক নন্দিত হন রাশেদ কাঞ্চন। এছাড়া জীবন বাজি রেখে ২০০৩ সালে ইরাকের রণাঙ্গনের রিপোর্টিং তাকে দেশ-বিদেশে সাংবাদিকতার অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। লাভ করেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। যুদ্ধ কাভারেজের অভিজ্ঞতা বর্ণনার জন্য আমন্ত্রিত হন এবং বক্তব্য রাখেন পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে।

অতিথী পরায়ণ, সদা হাস্যোজ্জল, চিরসবুজ, ঈর্শ্বনীয় বিনয় এবং কর্মদক্ষতার কারণে রাশেদ কাঞ্চন কর্মজীবনে অনেকের কাছেই আইডলে পরিণত হয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি রুচিশীল ও আধুনিক মনস্ক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক জনপ্রিয়। এই কর্মবীরের জন্মদিনে তার জন্য রইল অসীম শুভেচ্ছা আর শুভকামনা।

বর্তমানে রাশেদ কাঞ্চন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ