• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাউফলে ঝাটকা ইলিশ সহ ৮ জেলে আটক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৬৭ পঠিত
আপডেট: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে পরিবহনের সময় একটি ট্রলার থেকে ১৫ মন ঝাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের যৌথ টিম। ওই সময় ৮ জেলেকে আটক করা হয়।

রবিবার (৮ জানুয়ারি) সকালের দিকে তেঁতুলিয়া নদীর লাল চর পয়েন্ট থেকে ওই মাছ জব্দ এবং জেলেদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. জাফর (৩০), জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০), মো. মহাসিন (১৮), মো. পারভেজ (১৮), মো. শামীম (১৮) ও মো. বাসেদ (৫৫)। আটককৃত সকলেই ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বাসিন্দা।

কালাইয়া নৌ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, শনিবার রাতে অবৈধ জাল ও ঝাটকা বিরোধী অভিযানে নামে নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ টিম। রোববার সকালে তাদের আটক করে ফাড়িতে নিয়ে আসা হলে দুপুর ১২টায় ফাড়ির সামনে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বায়জেদুর রহমান আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই সময় জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও অস্চ্ছল পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ