• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

৫সন্তানের জননী বিধবাকে ধর্ষণের অভিযোগ লালমোহন ।

রিপোর্টার: / ৫৮১ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২০

লালমোহন প্রতিনিধি।।  লালমোহনে জোরপূর্বক ৫সন্তানের জননী বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের ৭নং ওয়ার্ডে ৩০ মে বেলা অনুমান ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারের দাবীতে এলাকায় তোলাপাড় বিরাজমান।
জানা যায়, বালুরচর গ্রামের ৭নং ওয়ার্ডের জনৈক মহিলা ৫সন্তানের জননী প্রায় নয় বছর আগে স্বামীহারা হয়ে সন্তান সন্ততি নিয়ে বাড়িতে বসবাস করছেন। বিধবা এই মহিলার বয়স প্রায় ৫০ বছর। তিনি এলাকায় সুনাম ও সম্মানের সহিত দিনযাপন করছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং পর্দানশীন চলাফেরা করেন বলে এলাকাবাসী জানান। তার ঘরের লোকজন ঈদের পরে বেড়াতে গেলে তিনি বাড়িতে একা থাকেন। ঘটনার দিন ৩০ মে সকাল অনুমান ১১টার দিকে পাশাপাশি বাড়ির ছায়েদুল হকের ঘরে এক বেলার ভাত আনার জন্য যান। ওই সময় ওই ঘরে কেউ না থাকার সুযোগে ছায়েদুল হকের ছেলে মোঃ হুমায়ুন কবির নিরব ওই বিধবা মহিলাকে ঘরে নিয়ে সামনের দরজা বন্ধ করে দেয় এবং ওই বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই বাড়িতে একটি মাত্র ঘর হওয়ায় আশপাশে কোন লোকজন ছিল না। বিধবার চিৎকার কান্নাকাটি চার দেয়ালে থেকে যায়। ধর্ষণের পর এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই বিধবাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
জোরপূর্বক ধর্ষণের শিকার ওই বিধবা মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং আশপাশের লোকজনকে ঘটনা জানিয়ে কান্নাকাটি করে বিচার দাবী করেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ৪জুন তাকে লালমোহন হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। পরে তার শারীরিক অবস্থা আরো অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক ৭জুন তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে এসে বিচারের জন্য এলাকার গণ্যমান্যদের শরণাপন্ন হন।
উক্ত ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে হুমায়ুন কবির ও তার পরিবার। সেই সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে। বিভিন্নভাবে তারা ওই বিধবা মহিলা ও তার পরিবার পরিজনকে হয়রানি করতে থাকে।
জানা যায়, হুমায়ুন কবির নিরব এর আগেও এলাকায় কয়েকজনকে উত্যক্ত করেছে। তার হীন চরিত্রের জের ধরে ঝগড়াঝাটি হয়ে বছর খানিক আগে তার স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যায়। হুমায়ুন কবির নিরবের একটি সন্তান রয়েছে। উক্ত হুমায়ূন কবির নিরব ভোলা পানি উন্নয়ন বোর্ডে কার্যসহকারী পদে কর্মরত আছেন। তারা এলাকায় বিত্তশালী ও প্রভাবশালী হওয়ায় তাদের অন্যায় অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা ঘটনা ঘটিয়ে এলাকার কুচক্রী মহলকে টাকা পয়সা দিয়ে পার পেয়ে যায়। গরীব দুঃস্থ অসহায় লোকজন কোন বিচার পায় না। কোথাও কোন বিচার না পেয়ে ধর্ষণের শিকার ওই বিধবা মহিলা ৮ জুন লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ