• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

নওগাঁর বদলগাছীতে লোগো লাইন পদ্ধতিতে ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৩৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃআসাদুজ্জামান ভুট্টু,বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি।।

উত্তরের বরেন্দ্রভূমি নওগাঁ এই নওগাঁ ধান চাষের জন্য বিখ্যাত একটি জেলা। নওগাঁর বদলগাছী উপজেলায ইতিমধ্যেই শুরু হয়েছে বোরো ধান রোপনের কাজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকরা লোগো লাইন পদ্ধতিতে ধান রোপণ করছেন স্থানীয় কৃষকরা।

এতে করে এনালগ পদ্ধতির চেয়ে আধুনিক এই পদ্ধতিতে অধিক হারে ফলন হবে এমনটাই আশা করছেন উপজেলার কৃষকেরা।

ধানের চারা রোপণের প্রতি ১০সারি পরে এক সারি ফাঁকা রাখাই হচ্ছে লোগো লাইন পদ্ধতি।

আধুনিক এ পদ্ধতিতে ধান চাষ করলে একদিকে আগাছা দমনসহ কমে যায় পোকামাকড়ের আক্রমণ, অন্য দিকে সঠিকভাবে সার প্রয়োগ করতে সহজ হয়। পাশাপাশি ধানের ফলন বাড়াসহ জমিতে ইঁদুরের আক্রমণ কমে যায় বলে এমনটাই জানিয়েছেন উপজেলা কৃষি অফিস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন চলতি মৌসুমে জেলার বদলগাছী উপজেলায় ১১ হাজার ৬শত ৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । যা ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধান চাষে অধিক লাভবান হতে পারবে বলছেন কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান,
লোগো’ লাইন পদ্ধতি ধান চাষের নতুন একটি প্রযুক্তি।এ পদ্ধতিতে ধান চাষ করলে ফলন বাড়ে।
বাদামি ঘাসফড়িং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লোগো পদ্ধতিতে ধান চাষ করলে ধান গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায়, বিশেষ করে বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণ এবং ইঁদুরের উপস্থিতি কমে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ