• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে কি রায়গঞ্জের।

রিপোর্টার: / ৪৪৭ পঠিত
আপডেট: বুধবার, ১০ জুন, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ হাসান আলী শেখের দৃষ্টি প্রতিবন্ধী সন্তান আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুড়লেও এখনও বিচার পাননি ভুক্তভোগী।

ইতিমধ্যেই দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন ও তার পরিবার বাদী হয়ে এর উপযুক্ত বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমান এর কাছে একটি দরখাস্ত দাখিল করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মধ্য রমজানে ধানগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য আবুদিয়া গ্রামের মোঃ আব্দুল কাদের মেম্বর দৃষ্টিপ্রতিবন্ধি আনোয়ারকে সামান্য কথা কাটির এক পর্যায়ে বেদম মারধর করে।
বিষয়টি জানাজানি হলে তৎক্ষনাৎ এলাকাবাসী প্রতিবাদ জানান এবং এর সু্ষ্ঠ বিচার দাবীতে সোচ্চার হন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুষ্ঠ বিচার দাবী করে একটা অভিযোগ দায়ের করেন।

পিতা হাসান আলী বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করে শপথ ভঙ্গ করেছেন কিনা সেটা দেখা ও আমার ছেলেকে মারধরের বিচার চেয়ে দরখাস্ত দিলেও আজও কোন বিচার পাচ্ছিনা।

এ ব্যাপারে ঐ গ্রামের বেল্লাল, ফরিদুল ইসলাম বলেন, আব্দুল কাদের মেম্বর মানুষের সাথে অসৌজন্যমূলক আচরন করার নজির আছে এবং তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগও আছে যা দরখাস্তকারী পেপারকাটিং সংযুক্ত করে দিয়েছে।

গ্রামবাসী এর বিচার প্রত্যাশা করে।

দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন বলেন, আমার মাথায় প্রচুর আঘাত করেছে বিনা কারণে আমি এর বিচার চাই।

আব্দুল কাদের মেম্বর বিষয়টি তুচ্ছ বলে অস্বীকার করেছেন বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ