• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

ভোলায় বর্ষা সেরা সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন হাসান পিন্টু/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন।। / ২৪৩ পঠিত
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

নুরুল আমিন, স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহন প্রেসক্লাবের বার্তা সম্পাদক হাসান পিন্টু দৈনিক ভোলা টাইমসের বর্ষ সেরা সাংবাদিক নির্বাচিত হলেন। ভোলা টাইমসের প্রতিনিধি সম্মেলনে হাসান পিন্টুকে বর্ষ সেরা সাংবাদিক সম্মাননা তথা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
হাসান পিন্টু এসএ টিভি, মানবজমিন, ভোলা টাইমস, ডেইলি অবজারবার, ডেইলি বাংলাদেশসহ অন্যান্য মিডিয়ায় সুনামের সহিত দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছেন। এছাড়া অত্যন্ত আন্তরিকতার সঙ্গে লালমোহন দ্বীপ সংবাদ নামে একটি মাসিক পত্রিকা বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নিয়মিত প্রকাশ করে আসছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী মেধাবী তরুণ হাসান পিন্টু সমাজের কল্যাণ ও মানবিক সংবাদ পরিবেশনে অত্যন্ত আন্তরিক। গত এক বছরে পত্রিকাটির সকল পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ প্রতিবেদন করায় তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার (১৫ জুলাই) দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান রনি। সাংবাদিক হাসান পিন্টু ২০১৫ সাল থেকে দৈনিক ভোলা টাইমসে লালমোহন প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই পত্রিকার লালমোহন ব্যুরো চীফের দায়িত্ব পালন করছেন।
নিজের এই অর্জনের ব্যাপারে সকল সহকর্মী সাংবাদিকের প্রতি সন্তোষ প্রকাশ করে হাসান পিন্টু বলেন, সাংবাদিকতা একটি আদর্শ পেশা। আমি এ পেশায় একজন আদর্শ মাধ্যমিক হতে চাই। তাই কাজ করে যাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য চেষ্টা নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে। যাতে পেশার মর্যাদা রাখতে পারি।
নিজেকে একজন দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার আশা প্রকাশ করে হাসান পিন্টু আরো বলেন, সংবাদ একটি নেশা, আমার কাছেও তেমনই। তাই বর্তমানে আমি এর পিছনে ব্যাপকভাবে সময় দিচ্ছি। এখানে জানার কোনো শেষ নেই, প্রতিদিন শিখছি। সকলের ভালোবাসায় আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করবো। এছাড়া, ভোলা টাইমস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে পত্রিকার সংশ্লিষ্টরা সংবাদ সংগ্রহ ও তৈরির প্রতি আমাকে আরো উৎসাহী করেছেন। আমি সকল সহকর্মী সাংবাদিক ভাইয়ের সহযোগিতা ও দোয়া কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ