• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটায় নদ-নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৯৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা এর নদ-নদী ও পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ, প্রেসক্লাব, নদী পরিব্রাজক দল কুয়াকাটা, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোট এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ওয়াটার্স কিপার্স বাংলাদেশের সভাপতি সুলতানা কামাল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সমন্বয়ক শরীফ জামিল, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা,কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ,
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি  আনোয়ার হোসেন আনু ও খুলনা থেকে
কুয়াকাটায় আসা পর্যটক ইয়াদ হোসেন প্রমূখ।
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু’র সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশকর্মী, সংবাদকর্মী,  স্বেচ্ছাসেবক, পর্যটক, শিক্ষক ও কুয়াকাটার হোটেল-মোটেল এসোসিয়েশনের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন এলাকার দখল দূষণে থাকা খাল উদ্ধার ও মরে যাওয়া খাল খনন করাসহ
পর্যটন কেন্দ্রের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা ও এলাকার সংশ্লিষ্ট পরিবেশ বিপর্যয়ের কারন ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ