• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরন সভা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোর অন্তর্ভুক্তির লক্ষ্যে সরকারের এই সর্বজনীন পেনশন স্কিম। এটি কার্যকর বাস্তবায়ন ও বহুল প্রচারে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি, সুরক্ষা,সমতা ও প্রবাস স্কিমের সর্বোচ্চ ও সর্বনিম্ন মাসিক পেনশন চিত্র তুলে ধরেন। এ ছাড়া স্কীমের রেজিস্ট্রেশনের ধাপসমূহ ও এ কর্মসূচির বিস্তারিত তথ্যও তুলে ধরেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা।
এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী,এনজিও,সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ