• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ২০৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

মনির হাওলাদার।।

কুয়াকাটায় রাখাইন জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।
কুয়াকাটার অন্যতম ভ্রমণ স্পট হিসাবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন এটির প্রতিষ্ঠাতা মিশ্রীপাড়া সিমা বৌদ্ধবিহারের সভাপতি মি. মংলাচিং রাখাইন।
লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উত্তম মহাথের প্রমুখ।
জাদুঘরের প্রতিষ্ঠাতা মি. মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলিনের পথে তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন করেছি। ইতিমধ্যে অনেক সাড়া পেয়েছি এবং সাধারণ যারা পর্যটক রয়েছে তারাও অনেক উপভোগ করছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরো একটি মাইলফলক পূর্ণ করল, রাখাইনদের নিয়ে অনেকে আগ্রহ থাকে জানার দেখার, আশা করি এই আয়োজনটি তাদের পূর্ণতা দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ