• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৯০ পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান ছয় শিক্ষার্থী পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
রয়েছে। এরা হলো জুইমনি, তানিমা, তহুরা, কারিমা, আরবী, উন্মেহানি। প্রত্যেকেই পাশ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর মৌডুবি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্লাস চলাকলীন সময় এ ঘটনা ঘটে। চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আরবী জানান, তখন সুজিৎ স্যার আমাদের ইংরেজী ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ। চোখের সামনে দেখেছি আগুনের মত। এর পর কি হয়েছে তা জানিনা।
শিক্ষক সুজিৎ সাংবাদিকদের জানান, হঠাৎ প্রচন্ড শব্দে ক্লাসের সবাই আতঙ্কিত হয়ে যাই। বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, এঘটনায় ১১ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য
সর্বাত্মক চেষ্টা করছি। এছাড়া উন্নত চিকিৎসার জন্য শিক্ষাথীদের কলাপাড়া স্বাস্থ্য কমেপ্লেক্সে পাঠানো হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.জুনায়েত হোসেন লেলীন জানান, অজ্ঞান শিক্ষার্থীদের যথাসাধ্য চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ