• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে লালমোহনের শহীদ পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিল যুবদল/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদাৎবরণকারী লালমোহন উপজেলার ছাত্র জনতার পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা, আর্থিক অনুদান ও শ্রদ্ধা নিবেদন পৌঁছে দিয়েছেন লালমোহন উপজেলা যুবদল।
এই আন্দোলনে শহিদ লালমোহন উপজেলা যুবদলের ৬জন শহিদ পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন যুবদল নেতৃবৃন্দ। পরে শহিদদের বাবা ও মায়ের হাতে তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা। এই কার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
একই সাথে এ শহিদ পরিবারদের কাছে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়।
ভোলা জেলা যুবদল এর সভাপতি আলহাজ জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের দিক নির্দেশনায় লালমোহন উপজেলা বিএনপির সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন করেন লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদল নেতা নিজাম সাদিকসহ শহিদ পরিবারের সদস্যগণ ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
এই আন্দোলনে লালমোহন উপজেলার মোট ১১ জন শহিদ হন। এর মধ্যে যুবদলের পক্ষ থেকে ৬ পরিবারের কাছে মঙ্গলবার উপহার তুলে দেওয়া হয়। বাকি ৫ পরিবারের কাছে বুধবার উপহার তুলে দেবেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ