• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম হত্যা, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, যুবসমাজের ন্যায়বিচারের দাবি সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক সশস্ত্র বাহিনী গড়ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবায় অনন্য দৃষ্টান্ত জেডআরএফ, বিশ্বজুড়ে মানবিকতার প্রতীক হওয়ার প্রত্যাশা ডা. জুবাইদার আমিনবাজারের বদলে যাওয়া চেহারা দেখে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, দেশজুড়ে সবুজায়নের আহ্বান জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিহত ১৬ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ফায়ার সার্ভিসের অভিযান চলমান,,

রিপোর্টার: / ১১০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়ীতে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার ছয় ঘণ্টা পরও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “রূপনগরে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯ জনের লাশ উদ্ধার করা হয়, পরে আরও ৭ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান এখনও চলমান।”

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “গার্মেন্টস ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভবনের ভেতর ৬-৭ ধরনের রাসায়নিক মজুত ছিল। আগুন ধরার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেননি বা ছাদে উঠতেও পারেননি।”

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, অধিকাংশের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভবনটির নিচতলার রাসায়নিক গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতে থাকা পোশাক কারখানায়।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ