• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এফডিআইয়ে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি,,

রিপোর্টার: / ১৩৮ পঠিত
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এফডিআইয়ে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশে এফডিআই বেড়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ—যা বৈশ্বিক গড় প্রবণতার তুলনায় অনেক এগিয়ে।

বিশ্বব্যাংকের তথ্য বলছে, সাধারণত বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর সংশ্লিষ্ট দেশে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তবে বাংলাদেশ সে ধারার একটি অনন্য ব্যতিক্রম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিশ্বব্যাংকের ডাটা বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোয় যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই নাটকীয়ভাবে কমেছে। উদাহরণস্বরূপ—

শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯.৪৯%,

চিলিতে (২০১৯ সালের পর) ২৫.৬৮%,

সুদানে (২০২১ সালের পর) ২৭.৬০%,

ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১.২১%,

মিশরে (২০১১ সালের পর) ১০৭.৫৫%,

এবং ইন্দোনেশিয়ায় (১৯৯৮ সালের পর) ১৬১.৪৯% হ্রাস পেয়েছে।

কিন্তু এই বৈশ্বিক পতনের বিপরীতে বাংলাদেশে এফডিআই বেড়ে যাওয়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতিনির্ধারণের ধারাবাহিকতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন বলে মনে করছে বিশ্লেষকরা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সোমবার (৩ নভেম্বর) এ বিষয়ে বলেন,

> “বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো শত প্রতিকূলতার মধ্যেও ‘বাউন্সব্যাক’ করার অসাধারণ ক্ষমতা। এই পরিসংখ্যান সেটিরই প্রমাণ।”

 

তিনি আরও বলেন,

> “গণঅভ্যুত্থানের পর সাধারণত বিদেশি বিনিয়োগ কমে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সঠিক অর্থনৈতিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সমন্বিত প্রচেষ্টা, প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা—সবকিছু মিলিয়েই এই সাফল্য এসেছে। আমরা বিনিয়োগকারীদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করেছি, আর সেটির ফল এখন দৃশ্যমান।”

 

বিডা চেয়ারম্যান জানান, শিগগিরই সংস্থাটি তাদের পুরো বছরের একটি বিস্তারিত ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করবে, যেখানে এফডিআই প্রবৃদ্ধির ক্ষেত্রভিত্তিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারধর্মী অর্থনৈতিক নীতিই এফডিআই বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে, যা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ