• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত,,

রিপোর্টার: / ১২২ পঠিত
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অটল অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।”

সভায় জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইন উপদেষ্টা জানান, সভায় গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণ, এবং জুলাই সনদে বর্ণিত প্রস্তাবগুলোর ভিন্নমত নিরসনে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, “গণভোট কখন হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে যে ভিন্ন মত রয়েছে—এসব বিষয়ে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

আসিফ নজরুল আরও বলেন, “এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া গেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে আর বিলম্বের সুযোগ নেই—সেটি রাজনৈতিক দলসহ সবার বিবেচনায় রাখা জরুরি।”

সভায় জানানো হয়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ’ চূড়ান্ত করার পাশাপাশি এতে উল্লেখিত গণভোট আয়োজনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে হবে।

এছাড়া গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ দূর করতে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ