• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল: লাখো মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন,,,

রিপোর্টার: / ১৪২ পঠিত
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল: লাখো মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের আশপাশ এবং ফার্মগেট, খামারবাড়ি, আসাদগেট, শাহবাগ, বিজয় সরণি ও মিরপুর রোড এলাকায় মানুষের ঢল নামে। পুরো এলাকা রূপ নেয় এক বিশাল মানবসমুদ্রে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন। জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত জনতার কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বলেন,
“আপনারা দোয়া করবেন, আল্লাহতায়ালা যেন আমার মাকে জান্নাতবাসী করেন।”

এর আগে গুলশানের বাসভবন থেকে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হলে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও দেশি-বিদেশি অতিথিরা শেষ শ্রদ্ধা জানান। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নারীদের অংশগ্রহণের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়, যেখানে বিএনপি মহিলা দলের নেত্রীসহ বিপুল সংখ্যক নারী সাধারণ মানুষ অংশ নেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন ছিল।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় মরদেহটি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য জিয়া উদ্যানে নেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। দাফনের সব প্রস্তুতি এর আগেই সম্পন্ন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

জানাজার মধ্য দিয়ে বিদায় নিলেন বাংলাদেশের আপসহীন রাজনৈতিক নেত্রী। মানুষের চোখে অশ্রু, ঠোঁটে দোয়া আর দুই হাত তুলে মোনাজাতে—মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আশপাশের প্রতিটি প্রান্তে সৃষ্টি হয় শোক ও শ্রদ্ধার এক গভীর আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ