• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

তুচ্ছ বাকবিতণ্ডা থেকে রক্তাক্ত হামলা—কলাপাড়ায় কেচি বিদ্ধ যুবক, হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টার: / ৭৮ পঠিত
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

তুচ্ছ বাকবিতণ্ডা থেকে রক্তাক্ত হামলা—কলাপাড়ায় কেচি বিদ্ধ যুবক, হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুছা হাওলাদার নামে এক যুবকের ওপর চুল কাটার কেচি দিয়ে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় স্থানীয়ভাবে আলোচিত এক হত্যা মামলার আসামি ও সদ্য ৫ নম্বর নীলগঞ্জ ইউনিয়ন যুবদল থেকে বহিষ্কৃত এক নেতার আত্মীয় সবুজের সম্পৃক্ততার অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

রোববার (দুপুর ১২টা) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুছাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মুছা হাওলাদার উপজেলার কুমিরমারা গ্রামের আ. রহিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় মস্তফাপুর গ্রামের আ. রাজ্জাক হাওলাদারের ছেলে সবুজ ও সুমনকে অভিযুক্ত করা হয়েছে।

আহতের বড় ভাই সোহেল হাওলাদার জানান, মুছা চুল কাটানোর জন্য পাখিমারা বাজারের একটি সেলুনে গেলে সেখানে সবুজের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ ও সুমন মিলে তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যে মুছার পেটে কেচি দিয়ে আঘাত করা হলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে কেচিটি তার হাত ভেদ করে এপাশ-ওপাশ হয়ে যায়।

এদিকে, আহত মুছার মা ও বড় বোন হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে ১০-১২ জন তাকে মারধর করে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মুছার হাতে কেচি ঢুকিয়ে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ