• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

বরগুনায় জেলা ছাত্রপ্রান্তিক কৃষকের পাকা ধান কেটে দিলো।

রিপোর্টার: / ৫৭৩ পঠিত
আপডেট: সোমবার, ১৮ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি ও লকডাউন। এরই মধ্যে পেকেছে কৃষকের মাঠের ধান। তবে সাধারণ ছুটি ও লকডাউনের কারনে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে বরগুনায়। এই সংকটকালে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছেন বরগুনা জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা এলাকার প্রান্তিক কৃষক মুজিবুর রহমানের 80 শতাংশ জমির  বোরো ধান কেটে দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিকসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এবিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রদুর্ভাবে অনেক উন্নত রাষ্ট্রে খাদ্যাভাব দেখা দিয়েছে। এই সঙ্কটকালীন মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের ন্যায় বরগুনা জেলা ছাত্রলীগ প্রান্তিক কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। দেশ জাতির সকল ক্রান্তিলগ্নে অতিতে যেমন বাংলাদেশ ছাত্রলীগ সাধারন মানুষের পাশে ছিলো ঠিক তেমনি এই মহামারি দুর্যোগেও সর্বদা আপ্রাণ প্রচেষ্টায় পাশে থাকবে ইনশাহ্ আল্লাহ।
ধান কাটা শেষে আটি বেঁধে কৃষের বাড়িতে ধান পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রমিক সঙ্কট চলাকালীন ধান কেটে দেয়ায় খুশি হয় কৃষকরা। করোনা পরিস্থিতি ছাড়াও যেকোনো পরিস্থিতিতে কৃষকের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ