• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা *প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুরে সাংবাদিক সাঈদ’র উপর হামলাকারীদের গ্ৰেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮১ পঠিত
আপডেট: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব এবং রংপুর বিভাগীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক দৈনিক নতুন স্বপ্নের সম্পাদক ও প্রকাশক আ: আজিজ চৌধুরী সাঈদ’র উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনার রংপুরের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ প্রেসক্লাব। সাংবাদিক সাঈদ’র হামলার ঘটনায় গেল ৫ দিনেও দুষ্কৃতকারীরা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ১২ টার দিকে পুলিশ কমিশনার রংপুরের কার্যালয়ে পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার উপ- পুলিশ কমিশনার (এসপি) আবু বকর সিদ্দীক।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেলে রংপুর মহানগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে সাংবাদিক সাঈদের ওপর হামলা চালায় চিহ্নিত দুস্কৃতিকারীরা। এ ঘটনায় চিহ্নিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন সাংবাদিক সাঈদ। মামলা নং-৩০/২২ তারিখ-১২/০৪/২০২২ ইং।
এ বিষয়ে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর জেলার সভাপতি ও রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি মামলার হওয়া পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এসব দুষ্কৃতকারীরা। শুধু তাই নয় স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী মহলটি উল্টো সাংবাদিক সাঈদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এতে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগসহ সারাদেশের সাংবাদিকরা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ইতোমধ্যে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি দেয়া হয়েছে। চলমান এই কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ