• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯ রোগী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৮৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৯৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪ জন নতুন ডেঙ্গুরোগী এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ৩০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৩০৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৯৫১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৫৪ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৯৯৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ৭২১ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৬৫ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৫ জুলাই) পর্যন্ত এবছর মোট সাতজনের মৃত্যু হয়েছিল। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ