• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার, উন্নয়ন সহযোগীদের সহায়তার আশ্বাস কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের তাগিদ রাষ্ট্রপতির, গুরুত্ব সংরক্ষণ ও গবেষণায় কালিগঞ্জের মথুরেশপুর জামায়াতের অফিস উদ্বোধন বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে কমছে যাত্রী সংখ্যা তিন সিটির উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী জেট ফুয়েলের দাম বৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে বাড়তি শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির ঘোষণা

বাউফলে বগা সরকারি হাসপাতালের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবদুল মোতালেব হাওলাদার জোর করে সরকারি হাসপাতালের প্রায় ৪ শতাংশ জমি দখল করে দোতলা মার্কেট ও টিন শেড দোকান ঘর নির্মান করেন। যা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একাধিক বার নোটিশ করলেও তা সরিয়ে নেয়নি।

তাই শুক্রবার (১৯ আগষ্ট- ২০২২ ইং) বেলা ১১টার দিকে ওই জমি দখল মুক্ত করতে জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহি ম্যাজিস্টেট স্নেমং রাখাইন ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল- মামুন ও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুরিয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের নির্বাহি ম্যাজিস্টেট স্নেমং রাখাইন প্রতিবেদককে বলেন, বাউফলের বগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের প্রায় ৪ শতাংশ জমি এক অসাধু লোক দখল পূর্বক অবৈধ স্থাপনা তৈরি করে তা উচ্ছেদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ