• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

লালমোহনের ফিসিং বোট ঝড়ের কবলে ৫ জেলে নিখোঁজ, ৮জন সুন্দরবনে উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৭ পঠিত
আপডেট: শনিবার, ২০ আগস্ট, ২০২২

গভীর সমূদ্রে গিয়ে ভোলার লালমোহনের মাছ ধরা ট্রলার ঝড়ের কবলে পরে ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ মাঝি মাল্লা সমূদ্রে ডুবে যায়। তাদের ৮জনকে ভাসমান অবস্থায় অন্য ট্রলার উদ্ধার করে সুন্দরবনে নিয়ে যায়। বাকী ৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ফিসিং বোটটি লালমোহন উপজেলার মেঘনা নদী সংলগ্ন বাতিরখাল এলাকার হারুন অর রশিদ ফারুকের। তিনি ওই এলাকার নুরুল ইসলাম মেম্বারের ভাই। ডুবে যাওয়া বোট, ইঞ্জিন, জাল, তেল মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার সম্পদ ছিল বলে মালিক জানান। বোটের মালিক হারুন অর রশিদ ফারুক যুগান্তরক জানান, গত ১৭ আগস্ট দুপুরে তার মাছ ধরা বোট এফভি লামিয়া বাতিরখাল ঘাট থেকে ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমূদ্রে যায়। ওইসময় ঝড়ের কোন সিগন্যাল ছিল না। পরে সিগন্যাল শুরু হয়। শুক্রবার রাত ১০ টার দিকে বোটটি হঠাৎ গভীর সাগরের ‘সালসার ভয়া’ এলাকায় ঝড়ের কবলে পড়ে। এ সময় বোটে পানি উঠে মাঝি মাল্লাদের নিয়ে ডুবে যায়। তাদের সন্ধান না পেলেও শনিবার সকালে সুন্দরবন এলাকা থেকে ফোনে জানতে পারেন, অন্য দুটি বোটে ৮ জন জেলে উদ্ধার হয়েছে। তারা সুন্দরবন এলাকায় আছে। বাকী ৫জনের এখনো কোন সন্ধান পাননি বলে জানান ডুবে যাওয়া বোটের মালিক হারুন অর রশিদ ফারুক। নিখোঁজ জেলেরা হলেন বোট মালিকের ভাই আবদুল মোতালেব, চতলা এলাকার আবুল কালাম, আরিফ, নিরব ও দালাল বাজার এলাকার মাকসুদ। অন্যদিকে উদ্ধার হওয়া জেলেরা হলেন ছালাউদ্দিন মাঝি, ওবায়দুল্লাহ, মাকসুদুর রহমান, নাজিম, নাসির মিস্ত্রি, সেলিম, মফিজুল ইসলাম ও সফিজল। তাদের বাড়িও চতলা ও দালাল বাজার এলাকায়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, শুক্রবার রাতে এলাকার মেম্বার সাগরে ট্রলার ডুবে জেলে নিখোঁজের সংবাদ জানিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ