• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি কার্যালয়ের কাছে পরপর বিস্ফোরণ, গাংনীতে আতঙ্ক সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশ এগিয়ে নিতে হবে ঢাকার চারপাশের নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন শামা ওবায়েদ জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথ-সংসদে আন্দোলনের ঘোষণা শফিকুর রহমানের কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন

বাউফলে শিশু শিক্ষার্থীকে অলিউলের ধর্ষণ চেষ্টা./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৫৩ পঠিত
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

এম জাফরান হারুন,  পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ৫ম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার অটো চালক অলিউলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে। অভিযুক্ত অলিউল ওই গ্রামের মনির হাওলাদার এর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউল পলাতক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।

ভুক্তভোগী অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবৎ অলিউল আমাকে উত্ত্যক্ত করে আসছে এবং বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে। তার ভয়ে আমরা বাড়ী ছেড়ে পার্শ্ববর্তী আমার নানা বাড়ীতে থাকি। ঘটনার দিন আমি আমাদের বাড়ীতে চাউল আনতে গেলে হঠাৎ করে অলিউল আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে ঝাপটে ধরে মুখ চেপে ধস্তাধস্তি করে। একপর্যায়ে আমি তার কাছ থেকে ছুটে যেতে সক্ষম হই। একপর্যায়ে আমার মা আমার খোজে আসলে সে ( অলিউল) পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ে চাউল আনতে যায়, তার আসতে দেরি হওয়ায় আমি বাড়ীতে যাই। পরে দেখি আমার ঘরের দরজা বন্ধ, খুলে দেখি অলিউল আমার ঘরে ঢুকে মেয়েকে ভয় দেখাচ্ছে। আমি ডাকচিৎকার করলে সে পালিয়ে যায়, ওই ছেলের ভয়ে আমি আমার স্বামীর ভিটা ছেড়ে বাবার বাড়ী থাকি, আমি গরিব মানুষ, ভয়ে মুখ খুলতে পারিনা, আমি বিচার চাই,

এপ্রসঙ্গে অভিযুক্ত অলিউল এর মা জানান, আমি ঘটনা শুনছি, এরপর থেকে আমি আমার ছেলের সাথে কথা বলতে পারি নাই, সে কোথায় আছে তাও জানিনা।

স্থানীয়রা জানায়, এ ঘটনার উপযুক্ত বিচার হওয়া উচিৎ, যাতে আর কোন মেয়ের বা শিশুর সাথে এমন ঘটনা না ঘটাতে পারে।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ