• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

শিক্ষিত, ত্যাগী ও জনগনের কাছে গ্রহনযোগ্য দেখে যুবলীগের কমিটি গঠন করা হবে- বাউফলে যুবলীগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১১ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপির চেয়ারম্যান হাজী এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, ড. অ্যাডভোকেট শামিম আল সাইফুল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জহির সরদার, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাড. সৈয়দ শহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ মোঃ সোহেল প্রমুখ ।

বক্তারা এসময় বলেন, বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষিত, ত্যাগী ও জনগনের কাছে গ্রহনযোগ্য দেখে গঠন করা হবে। কোন বিনিময়ের মাধ্যমে কমিটি গঠন করা হবে না। যাদের নিয়ে কমিটি গঠন করা হবে তাদের নেতৃত্বে বাউফলে আওয়ামী যুবলীগের সংগঠনকে সুসংগঠিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ