• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

পাইপের সঙ্গে বেঁধে এক কিশোরকে নির্যাতন গ্রেফতার-১ বরগুনায়

রিপোর্টার: / ৪৮১ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধিঃ
কবুতর চুরির অপবাদে সজিব নামের এক কিশোরকে পাইপের সঙ্গে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে কিরণ ও তার বাবা নিজাম সিকদার। সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে ঘটনাটি ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পর কিরণকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ওই একই গ্রামের নিজাম সিকদারের ছেলে কিরণ কবুতর পালন করে। ৪ জুন তার কবুতর চুরি হয়। ৫ জুন শুক্রবার সকালে কিরণ ও তার বাবা নিজাম সিকদার একই গ্রামের জলিলের ছেলে সজিবকে ধরে পরীরখাল বাজারে নিয়ে আসে। শত মানুষের সামনে কবুতর চুরির অপবাদে সজিবকে গাছের সঙ্গে পিছনে হাত বেঁধে কিরণ ও তার কাবা নিজাম সিকদার বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। সজিবের চিৎকারে পরীরখালের আকাশ ভারী হলেও কিরণ ও তার বাবা নিজামের হৃদয় মায়া জমেনি। বর্বরতার দৃশ্য শত মানুষ দেখে ভিডিও ধারণ করলেও কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি। সজিবের মা রেণু বেগম বুকফাটা আর্তনাথ করলেও তার ছেলেকে সেদিন কেহ রক্ষা করেনি।
রেণু বেগম বলেন, আমি একজন মা হয়ে ছেলের নির্যাতন চোখের সামনে দেখতে হয়েছে। স্থানীয় ভাবে কারো কাছে বিচার না পেয়ে বরগুনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, আমরা কিরণের মায়ের অভিযোগ রেকর্ড করেছি। এ ঘটনায় জড়িত কিরণকে সোমবার গ্রেফতার করা হয়েছে। অপরাধী যে কেহ হোক কোন ছাড় দেয়া হবে না। কেহ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। কেহ আইনের উর্ধে নয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ