• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা, ডিজিটাল সেবায় জোর ইরান ইস্যুতে যুদ্ধ শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে কিছু শাখা কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি ও ধান বীজ বিতরণ কলাপাড়ায় লবণ পানিতে প্লাবিত ফসলি জমি, সুইজ গেট চালুর দাবী কৃষকদের বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা প্রকাশিত সংবাদের প্রতিবাদ,,,,, কুমিল্লা বিভাগ দাবিতে ইতিবাচক প্রধানমন্ত্রীর বার্তা, কৃষি বিশ্ববিদ্যালয়েরও আশ্বাস অর্থনীতি এখনো চাপে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে লাগতে পারে আরও দুই বছর: অর্থমন্ত্রী পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ

আবারও মুক্তি পাবে শাকিবের শাহেনশাহ।

রিপোর্টার: / ৪১০ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্কঃ কথা ছিলো গত বছরের ঈদুল ফিতরে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। এরপর জানা যায় সেই বছরের ঈদুল আজহায় ছবিটি আসবে। কিন্তু সে তারিখেও ছবিটি মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ায়।

অবশেষ চলতি বছরের ৬ মার্চ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির এই ছবিটি। দুজনই ইন্ডাস্ট্রির সেরা দুই তারকা। দুজনই কাজ করেছেন দুই বাংলার সিনেমায়। রয়েছে অগুনতি ভক্ত-অনুরাগী। স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা ছিলো এ ছবি নিয়ে।

কিন্তু প্রত্যাশার আকাশে সাফল্যের ঘুড়ি হয়ে উড়তে পারেনি ‘শাহেনশাহ’। মুক্তির প্রথম দিন থেকেই হলে ছিলো দর্শক খরা। শাকিবের নামে যেখানে দর্শকের ঢল নামে সেখানে এই ছবির বেলায় দেখা গেছে উল্টো চিত্র। কেন? এর কারণ হিসেবে অনেকেই দায়ী করেছিলেন, ছবিটির মুক্তি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানে টালবাহানা আগ্রহ কমিয়ে দিয়েছিলো দর্শকের। ছিলো যথেষ্ট প্রচারণার অভাব।

এছাড়া দুর্বল গল্প ও নির্মাণ, নুসরাত ফারিয়ার সঙ্গে শাকিবের জুটির অসামঞ্জস্যতা এবং করোনাভাইরাস আতঙ্ককেও এ ছবির লোকসানের কারণ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এর প্রচারে শাকিবের নিরবতাকেও অনেকে দায় দিয়েছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ