• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা, পাটকল বন্ধের প্রতিবাদ।

রিপোর্টার: / ৪৩০ পঠিত
আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২০

দৈনিক ক্রাইম  বাংলা,ঢাকাঃ  রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে পদযাত্রা ও পথ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ ডেমরার লতিফ বাওয়ানী জুট মিল পর্যন্ত পদযাত্রা ও একাধিক সমাবেশ করেন। পথে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে ১ম পথসভা, চিটাগাং রোডে ২য় পথসভা ও সব শেষে পুরনো ডেমরা রোড দিয়ে পদযাত্রা করে করিম জুটমিল গেটে আরও একটি পথসভা করেন তারা। বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এসব সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি’র উপদেষ্টা ও লতিফ বাওয়ানী জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাল আল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউসিবিএল’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ