• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ফার্মেসিতে নকল ও ভেজাল ওষুধের ঝুঁকি, নজরদারি জোরদারের দাবি আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায়, বদলাতে পারে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম

কলাপাড়ায় বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২২১ পঠিত
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতিসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এরপর থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তারা অনিয়মিত থাকলেও হাজিরা বহিতে স্বাক্ষর করছেন দিনের পর দিন। এনিয়ে ওই এলাকায় আলোচনার ঝড় বইছে।
সরেজমিনে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় অনিয়ম হয়। এতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি বশির আহম্মেদ, প্রধান শিক্ষক আলাম হোসেন ও সহকারী প্রধান শিক্ষককে অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়। এতে বিদ্যালয়ে নিয়মিত হতে পারছেন না। অথচ বিদ্যালয়ে অনিয়মিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন নিয়মিত। এদিকে, প্রধান শিক্ষক প্রতিদিন কোন না কোন কাজে বাহিরে রয়েছেন এমনটাই দেখানো হচ্ছে শিক্ষক হাজিরা খাতায়। তবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটি ছাড়া দিনের পর দিন বাহিরে থাকার বিষয়টি নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবিষয়ে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাম হোসেন’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, তাদের অনিয়মের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি তার জানা নেই। তবে, এবিষয়ে তিনি ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ