• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন ৪টি বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ফ্লাইদুবাইয়ের বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযোগে জড়িত ব্যক্তি পাইলটের পরিচয় সৌদিতে দ্রুত সেনা পাঠাচ্ছে তুরস্ক ও পাকিস্তান বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বড় রদবদল শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র দিয়ে ঢাকায় এলো ৫৪০ টন মিথানল, চালু নৌপথ

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন : প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ দৈনিক ক্রাইম বাংলা  : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক, সুসংহত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন নিরাপত্তা ও উন্নয়ন। এক্ষেত্রে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী ভূমিকা রাখার সম্ভাবনা অফুরন্ত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে এ বাহিনীর নিবেদিতপ্রাণ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের শুভেচ্ছা জানাই। দেশের তৃণমূল প্রশাসনিক স্তর পর্যন্ত বিস্তৃত এ বাহিনীর রয়েছে সুরক্ষিত সমাজ কাঠামো, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়ন ব্যবস্থা এবং মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার মতো কার্যকর নেটওয়ার্ক।’

প্রধান উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন দুর্যোগে আক্রান্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় এ বাহিনীর সদস্যরা প্রশংসনীয় অবদান রেখেছে। বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও ভিডিপির নিজস্ব বহুবিধ সংস্কার কার্যক্রম চালু রয়েছে। শিল্পকারখানা, আর্থিক প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে ৫০ হাজারেরও অধিক অঙ্গীভূত আনসার সদস্য কাজ করছে।

তিনি বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দেশের কূটনৈতিক মিশনসমূহে নিরাপত্তা প্রদানে এ বাহিনীর ভূমিকা দৃশ্যমান। যুব সমাজের কর্মসংস্থান ও তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাহিনীর গৃহীত অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপসমূহ আগামীতে এই বাহিনীকে আরো বেশি জনসম্পৃক্ত করে তুলবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং দেশ গড়ার কাজে তাদের অব্যাহত কার্যকর ভূমিকা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ