• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

মা ফেসবুক ব্যবহারে বাঁধা দিলেন কলেজছাত্রীর আত্মহত্যা বেতাগীতে।

রিপোর্টার: / ৪৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি 

মোবাইল ফোনে কথা বলার বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগী উপজেলার কলেজে পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। (৭ই মে) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।
তাকে উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ছাত্রী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ছোট বদনীখালী গ্রামের ৭নং ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা (দুবাই প্রবাসী) আশ্রাফ আলী মৃধার মেয়ে রুমি আক্তার (১৮)। নিহত রুমি আক্তার বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী।
এলকা সূত্রে জানা যায়, মোবাইলে কথা বলা ও সামাজিক মাধ্যম ফেইসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতন্ডা হয়। এতে অভিমান করে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সবার অজান্তে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুমি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও রহস্য আরো নিশ্চিত ভাবে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ