• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই-ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ)/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৬০ পঠিত
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সাবেক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর রহমান মিলন (অবঃ) বলেছেন, আমি এমপি হওয়ার জন্য এখানে আসি নাই,আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগনের জন্য কাজ করতে এসেছি। এরপর জনগন সিদ্ধান্ত দিবে কে নেতা হবে। শনিবার শেষ বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নে বেতমোর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে সবজি বীচ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা যদি আওয়াজ তুলেন সে আওয়াজ প্রধান মন্ত্রীর কাছে যাবেই। আপনারা যদি এখানে ঘুর্নিঝড় সৃষ্টি করতে পাড়েন, প্রধানমন্ত্রীর রাডার স্টেশনে ধরা পরবে সেই সিগ্যনাল। কাকে কলাপাড়ায় মনোনয়ন দেয়া যায়।
সভা শেষে উপজেলায় সবজি চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তিনি প্রায় দুই শতাধিক কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির বীচ বিতরণ করেছেন। এসময় ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জালাল খলিফা, আওয়ামীলীগ নেতা মো.নুর হোসেন মাষ্টার,আব্দুল রশিদ খলিফা, কাজী একরামুল হক মাষ্টার, মো.মান্নান গাজী, ইউপি সদস্য মো.বশির হাওলাদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ